প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের মধ্যেই রাজশাহী বিভাগের সব জেলায় আজ বুধবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির। চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা নিহত হওয়ার প্রতিবাদে তারা এ হরতাল ডেকেছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলায় পৃথকভাবে একই সময়ের জন্য হরতাল ডেকেছে ২০-দলীয় জোট। আজ সকাল ছয়টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। এ ছাড়া সিরাজগঞ্জে ২০-দলীয় জোট আজ সকাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। সিলেট বিভাগে কাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। প্রথম আলো ডেস্ক