আজ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বুধবার। সকাল ১০টায় স্থানীয় ওয়াজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। ২০০৫ সালের সম্মেলনের ১০ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। অতিথি হিসেবে থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন একাধিক প্রার্থী। এঁদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি আবদুল হাই, বর্তমান সহসভাপতি আবদুল ওয়াহেদ জোয়ারদার ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আবেদ আলীর নাম শোনা যাচ্ছে। আর সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক সাইদুল করিম, আবদুর রশীদ এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কাজী এনামুল হক। এ দুটি গুরুত্বপূর্ণ পদেই শোনা যাচ্ছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাংসদ সফিকুল ইসলামের নাম।