আজ নাটোরে খালেদা জিয়ার জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার নাটোরে আসছেন। বেলা তিনটায় তিনি নাটোর এনএস কলেজ মাঠে ২০-দলীয় জোটের জনসভায় ভাষণ দেবেন।
গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার জানান, ইতিমধ্যে জনসভাস্থলসহ সারা শহর বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। শতাধিক তোরণ ও আলোকসজ্জায় শহরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। জোটের শরিকদের পক্ষ থেকেও তাঁর সম্মানে তোরণ নির্মাণ করা হয়েছে।
রুহুল কুদ্দুস জানান, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের জন্য জনসভাস্থলে পৃথক একটি এলাকা সংরক্ষণ করা হয়েছে। মঞ্চে কারা বক্তব্য দেবেন তাঁর তালিকাও চূড়ান্ত করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির নেতা মিজানুর রহমান মিনু সভাস্থল ও বিএনপির অস্থায়ী কার্যালয় ঘুরে দেখেছেন।