আজ বিএনপির নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এটি হবে সম্মেলনের পর গঠিত বিএনপির নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, আজ রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার একই সময়ে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।
সম্মেলনের সাড়ে চার মাস পর গত ৬ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বিএনপি। তবে এতে ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম প্রকাশ করা হয়েছে। দুটি পদ এখনো খালি।
স্থায়ী কমিটিতে পদ না পেয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন। এর পাশাপাশি দলটির জাতীয় নির্বাহী কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং যথাযথ মূল্যায়ন হয়নি অভিযোগ করে অনেক নেতাই ক্ষুব্ধ। এর মধ্যে কালই প্রথম দলের নতুন স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে।