আজ বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আজ রোববার বেলা দুইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ করবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এ সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে।
মুক্তিযোদ্ধা দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে আরও বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী, অলি আহমদ বীর বিক্রম, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম, শাহজাহান ওমর বীর উত্তম, আইনুদ্দীন বীর প্রতীক, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।