আজ রাজধানীতে বিএনপির বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম বলেন, তাঁরা পূর্বঘোষিত এই কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পালন করতে চান। সেখানে পুলিশের অনুমতি পাওয়া না গেলে বেলা দুইটায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মসূচি পালন করা হবে।