আজ রাজধানীতে ১৪ দলের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাকিস্তানের অব্যাহত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড ও খালেদা জিয়ার অপকর্মের’ প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করবে ১৪ দল। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
১৪ দলের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঢাকা মহানগরে এই মানববন্ধন কর্মসূচি গাবতলী, শ্যামলী, আসাদগেট, ধানমন্ডি ২৭ নম্বর রোড, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা সিটি, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে।