প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার হরতাল নেই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতাল দেয়নি; তবে অবরোধের পাশাপাশি দেশের সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা এ কর্মসূচির ঘোষণা দেন। বিএনপি জোট প্রতি রোববার থেকে রুটিন করে হরতাল দেওয়ার যে রীতি চালু করেছিল, আজ থেকে তার ছেদ পড়ল। বিএনপির একটি সূত্র জানায়, বড় কোনো ঘটনা না ঘটলে শিগগিরই হরতাল দেওয়ার সম্ভাবনা কম। তবে অবরোধ অব্যাহত রাখা হতে পারে। নিজস্ব প্রতিবেদক