আজও দুস্থদের মধ্যে খালেদার খাবার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি খিলগাঁও থেকে কর্মসূচি শুরু করেন। এরপর পর্যায়ক্রমে মাদারটেকের আব্দুল আজিজ উচ্চবিদ্যালয়, মতিঝিলের অভিসার সিনেমা হল, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড় (যাত্রাবাড়ী), দোলাইয়েরপাড় বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন এবং শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণ করেন তিনি।

এর আগে গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠ থেকে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া।

কাল বুধবার বেলা ১১টায় মহাখালীর ওয়ারলেস গেট থেকে তৃতীয় দিনের খাবার বিতরণের কর্মসূচি শুরু করবেন বিএনপির চেয়ারপারসন।