আজকের এসএসসি পরীক্ষা স্থগিতই থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল শিথিল করলেও আগের সিদ্ধান্ত অনুযায়ী আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতই থাকছে।
গতকাল সোমবার রাতে বিএনপি এক বিবৃতিতে হরতাল শিথিল করার ঘোষণা দেয়। এই অবস্থায় আজকের এসএসসি পরীক্ষা হবে কি না, তা জানতে অসংখ্য মানুষ প্রথম আলো কার্যালয়ে ফোন করেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, আগের ঘোষণা অনুযায়ী আজকের পরীক্ষা স্থগিতই থাকবে। এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে।