প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলা জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে এ কে আজাদ মল্লিককে সভাপতি, আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার খাসকাচারী মাঠে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদ জাতীয় পতাকা উত্তোলন করে ওই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. জাবির হোসেন। এরপর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ কে আজাদ মল্লিকের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়।