আট দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞান ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, মূল ফটক ছাড়া ১৬টি প্রবেশপথ বন্ধ করে দেওয়া, নাশকতা মামলার আসামি ছাত্রদের গ্রেপ্তার, ছাত্রত্ব বাতিলসহ আট দফা দাবিতে শনিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় অনশন কর্মসূচি পালন করেন দুটি কলেজের ছাত্রলীগের নেতারা।
গতকাল বেলা দুইটায় শরবত পান করিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের অনশন ভাঙান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা অমল মিত্র, নুরুল ইসলাম ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম, ওবায়দুল হক, সুভাষ মল্লিক, কামরুজ্জামান কমল ও নাঈম রহমান প্রমুখ।