কুষ্টিয়া ও কুমারখালী পৌরসভার আট মেয়র প্রার্থীর পাঁচজনই ঠিকাদার। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
কুষ্টিয়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ার আলী হলফনামায় নিজেকে তিনি প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।
বিএনপির প্রার্থী কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন আছে।
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী বশিরুল আলম শ্রমিক ঠিকাদার।
জাসদের প্রার্থী গোলাম মহসিন প্রথম শ্রেণির ঠিকাদার।
আর কুমারখালীতে আওয়ামী লীগের প্রার্থী সামছুজ্জামান অরুণ পেশায় ঠিকাদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া খান পেশায় ব্যবসায়ী। বিএনপির মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম পেশায় শিক্ষক।
জাসদ প্রার্থী আফজাল হোসেন ওরফে সাচ্চু ব্যবসায়ী।
জাতীয় পার্টির প্রার্থী আবুল কালাম প্রথম শ্রেণির ঠিকাদার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।