আদালতের পর্যবেক্ষণ বাস্তবায়নযোগ্য নয়: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার নিয়ে সম্প্রতি উচ্চ আদালতের দেওয়া রায়ের পর্যবেক্ষণে আশান্বিত হয়েছে বিএনপি। তবে দলটি মনে করে, পর্যবেক্ষণে যে রূপরেখার কথা বলা হয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়।
গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন দলের এই বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দেশে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রয়োজনীয়তা এ রায়ে প্রকাশ পেয়েছে।
আসাদুজ্জামান বলেন, দেশে রাজনৈতিক সংকট বিরাজ করছে। এই রায়ের পর্যবেক্ষণে জনগণের মনোভাবই প্রকাশ পেয়েছে। তবে এটা বাস্তবায়ন বা প্রয়োগযোগ্য নয়। এরপরও বিএনপি আশা করছে সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করবে এবং সংকট সমাধানের উদ্যোগ নেবে।
এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, কারও জন্মদিন পালন একান্ত ব্যক্তিগত বিষয়। চেয়ারপারসন ঘটা করে জন্মদিন পালন করেন না। তবে নেতা-কর্মীদের আবেগকে প্রাধান্য দিয়ে তিনি আয়োজনে অংশ নেন।