আধা বেলা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে মহানগর ছাত্রশিবিরের সভাপতিসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বরিশালে আধা বেলা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা ও মহানগর ছাত্রশিবির যৌথভাবে এ ঘোষণা দেয়। মহানগর জামায়াতের নায়েবে আমির আমিনুল ইসলাম মুঠোফোনে শিবিরের হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার রাতে নগরের আলেকান্দা জুমির খান সড়ক এবং সিঅ্যান্ডবি রোডে অভিযান চালিয়ে মহানগর শিবিরের সভাপতিসহ ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত পেট্রল, ব্যানার, মোটরসাইকেল, জিহাদি বই, লিফলেট, কম্পিউটার ও সাংগঠনিক কাগজপত্র জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে। বরিশাল অফিস