প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে শহরের চৌমোহনায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড) হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়েছে। মিছিল শেষে সেখানে পথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ। জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. ফজলুর রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর প্রমুখ।