প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ গতকাল বিকেলে বটতলী স্টেশনে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। দলের কেন্দ্রীয় কমিটিতে সাতকানিয়ার বাসিন্দা আমিনুল ইসলামকে উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং লোহাগাড়ার বাসিন্দা বিপ্লব বড়ুয়াকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করায় এ কর্মসূচির আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দীন, যুবলীগ নেতা খোকন সুশীল, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।