আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় সুলতান সালাউদ্দিন এবং কমিটির সভাপতি সাইফুল আলমকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইল শহরে আনন্দ মিছিল হয়েছে। সালাউদ্দিনের বাড়ি গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে। গতকাল মঙ্গলবার সকালে জেলা ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তাঁরা শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন। এতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক প্রমুখ বক্তব্য দেন।