আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে গতকাল রোববার বিকেল পাঁচটায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি পেকুয়া বাজারের উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পেকুয়া চৌমুহনী এসে শেষ হয়। সেখানে এক পথসভায় বক্তব্য দেন ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক কামরান জাদিদ, যুগ্ম আহ্বায়ক মো. আহসান উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। ১৪ অক্টোবর কামরান জাদিদকে আহ্বায়ক ও মো. আহসান উল্লাহকে যুগ্ম আহ্বায়ক করে দুই সদস্যবিশিষ্ট পেকুয়া উপজেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন।