আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলা, পৌর ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর কলেজ চত্বরে শেষ হয়। সেখানে কলেজ শাখার সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।