আনোয়ার হোসেন মঞ্জু জেপির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
গত শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দলের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক পদে শেখ শহীদুল ইসলাম নির্বাচিত হন।
শেখ শহীদুল ইসলাম এর আগে দলের মহাসচিব ছিলেন। সম্মেলনে দলের গঠনতন্ত্রে কিছু সংশোধনী ও সংযোজন আনা হয়। ‘মহাসচিব’ পদটি সংশোধন করে ‘সাধারণ সম্পাদক’ করা হয়েছে।
দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, তাসমিমা হোসেন, আবদুর রহিম, শাহ্ রফিকুল বারী চৌধুরী, এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, কর্নেল (অব.) আবদুল লতিফ মল্লিক, মফিজুল হক, আমেনা বারী, আবু সাঈদ খান, এজাজ আহমেদ, রুহুল আমিন, এ টি এম আমিনুল ইসলাম, শেখ মো. জয়নাল আবেদিন ও নাজমুন নাহার। নতুন কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।