আনোয়ারার ১০৮ ইউপি সদস্যের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৮১ জন পুরুষ ও ২৭ জন নারী সদস্য শপথ নিয়েছেন। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সদস্যদের শপথ পাঠ করান আনোয়ারার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বটতলী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন রিদওয়ানুল করিম চৌধুরী। অনুষ্ঠানে বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।