আন্দোলনে কেউ বাধা দেবে না: নাসিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নসিম। তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলনের সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি-জামায়াত সহিংস আন্দোলনের পথ কেন বেছে নিয়েছে, এটা আমার প্রশ্ন? আমরাও আন্দোলন করেছি। রাজপথে মার খেয়েছি।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘আন্দোলনের নামে নাশকতা—মানবতার বিরুদ্ধে দানবতা, রুখে দাঁড়াও জনতা’ শীর্ষক মতবিনিময় সভায় নাসিম এ কথা বলেন। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, সহিংস আন্দোলন বন্ধ করতে যা যা করা দরকার, সরকার তাই করবে। বিএনপি ও খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা মিছিল-মিটিং করেন কেউ বাধা দেবে না।’