আন্দোলন থেকে সরে আসা ভুল ছিল: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচনের পরপর আন্দোলন থেকে সরে আসা ভুল ছিল বলে মনে করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই অভিমত প্রকাশ করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন দুজন নেতা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলের যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে গত রাতে খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ, শমশের মবিন চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।