আপনি কার মুখপাত্র ছিলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা খালেদা জিয়ার মুখপাত্র হয়ে বিএনপির এজেন্ডা চরিতার্থ করছেন বলে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (মানিক) যে বক্তব্য দিয়েছেন, তার জবাব দিয়েছে বিএনপি। দলটি বলেছে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর এ বক্তব্য কোনো বোধ-বুদ্ধিসম্পন্ন মানুষের কথা নয়।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘বিচারপতি মানিকের কথা শুনলে মনে হবে একজন কসাই কথা বলছেন।’
রিজভী বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘যদি প্রধান বিচারপতি বেগম খালেদা জিয়ার মুখপাত্র হয়ে থাকেন, তাহলে আপনি কার মুখপাত্র ছিলেন?’ তিনি দাবি করেন, ‘আদালতের মতো পবিত্র অঙ্গনকে কলুষিত করেছিলেন এই মানিক। তিনি আদালত প্রাঙ্গণকে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের কেন্দ্র বানানোর প্রচেষ্টা চালিয়েছেন। আজ যখন প্রধান বিচারপতি সত্য ও ন্যায্য কথা বলছেন, সংবিধান ও আইনের শাসনের কথা বলছেন, এখন তা সহ্য হচ্ছে না।’