আবদুল্লাহ আল মামুন আবার নরসিংদী চেম্বারের সভাপতি


নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) নির্বাচনে আবদুল্লাহ আল মামুন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হলেন। তিনি আবেদ টেক্সটাইলের পরিচালক।
এ ছাড়া সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন জ্যেষ্ঠ সহসভাপতি ও মেসার্স শেখ অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ শ্রেণিতে নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন মমিনুর রহমান, আনোয়ার হোসেন, রাশেদুল হাসান, অলিউর রহমান, সঞ্জয় কুমার সাহা, নাজিম উদ্দিন ভূঞা, রফিকুল ইসলাম, আবদুল কাইয়ুম মোল্লা, আল-আমিন রহমান ও মমিন মিয়া। সহযোগী শ্রেণিতে নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন মোবারক হোসেন, নূরে আলম সিদ্দিকী, জাকির হোসেন, শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচন অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বারের উপদেষ্টা মঞ্জুর এলাহী, উপদেষ্টা আফতাব উদ্দিন ভূঞা, সাবেক সভাপতি এ কে ফজলুল হক, সাবেক সিনিয়র সহসভাপতি মোমেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।