আবার আন্দোলনে নামতে চায় বিএনপি: হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি কাউন্সিলের পর আবার সরকারবিরোধী আন্দোলনে নামতে চায় বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উিদ্দন আহেমদ। তিনি বলেছেন, ‘অনেকে তুচ্ছতাচ্ছিল্য করে, বিএনপির আন্দোলন করার শক্তি নাই। কাউন্সিলের পর বিএনপি মাঠে নামতে চায় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে।’
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র ও স্বাধীন বিচারব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় হাফিজ উিদ্দন এসব কথা বলেন।
আগামী ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, আসন্ন কাউন্সিলে দলের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আসবে বলে তাঁরা আশা করছেন। এবার কিছু উপকমিটি করা হবে। ত্যাগী সব নেতাকে মূল্যায়ন করা হবে।
ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপির ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি বা মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে।