আবার হরতাল ঢাকা ও চট্টগ্রাম নগর আওতামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন বিরতির পর আবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া সারা দেশে আজ সোমবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে তারা। পাশাপাশি অবরোধ অব্যাহত থাকবে।
গতকাল রোববার এক বিবৃতিতে ২০–দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা এই কর্মসূচি ঘোষণা করেন। জোটের সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। তবে সারা দেশে লাগাতার অবরোধ অব্যাহত থাকছে।
গত ৬ জানুয়ারি থেকে ২০–দলীয় জোট টানা অবরোধ কর্মসূচি পালন করছে। এর পাশাপাশি মাঝে মাঝে টানা হরতাল দিচ্ছে।