আবারও ধাওয়া খেল 'আসল' বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জনতার উচ্চ আদালত’ বসাতে গিয়ে আবারও ধাওয়া খেয়েছে ‘আসল’ বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ‘আসল’ বিএনপির কয়েকজন নেতা-কর্মী দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। আগের দেওয়া ঘোষণা অনুযায়ী তাঁরা সেখানে জনতার উচ্চ আদালত বসাতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি মিছিল নিয়ে কিছুসংখ্যক নেতা-কর্মী কার্যালয়ের দিকে এগোচ্ছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে কেন্দ্রীয় কার্যালয়ে থাকা বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। গত ২৬ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে ‘আসল বিএনপি’র দাবিদার কামরুল হাসান বলেছিলেন, ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালতে’ তাঁরা বিএনপির গঠনতন্ত্র স্থগিতের রায় পেয়েছেন।