আবারও হরতালের ডাক বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোট। অবরোধের পাশাপাশি রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দিল জোটটি।
আজ শুক্রবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
গত সপ্তাহের পুরো পাঁচ কর্মদিবসেই অবরোধের পাশাপাশি হরতালের কর্মসূচির পর আজ আবারও হরতালের কর্মসূচি দেওয়া হলো।
আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশব্যাপী হত্যা, নির্যাতনের প্রতিবাদ ও আটক দলীয় নেতা–কর্মীদের মুক্তিসহ নানা দাবিতে ৮ ফেব্রুয়ারি রোববার সকাল ছয়টা থেকে ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতাল পালিত হবে।

 আরও পড়ুন: