আবুল কালাম সভাপতি, সাত্তার সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে জেলা কার্যালয়ে ওই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি, আবদুস সাত্তারকে সাধারণ সম্পাদক ও মাসুদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী এম এ সাত্তার ও সাধারণ সম্পাদক ইকবাল এহসান স্বাক্ষরিত পত্রে ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
জামালপুর জেলা জাতীয় পার্টি সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলা জাতীয় পাটির নতুন কমিটিতে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাতীয় পার্টির সাংসদ মামুনুর রশীদ জোয়ার্দারকে সম্মানিত সদস্য করা হয়েছে।