আবুল হাসেমকে দেখতে হাসপাতালে গেলেন সৈয়দ আশরাফ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ময়মনসিংহের গফরগাঁও থেকে দুইবার নির্বাচিত সাবেক সাংসদ আবুল হাসেমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ বিকেল পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবুল হাসেমের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। এ সময় সৈয়দ আশরাফ বলেন, আবুল হাসেম নিঃস্বার্থভাবে জনগণের জন্য কাজ করেছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর সব সময়ই নিচ্ছেন তিনি। উন্নত চিকিৎসার জন্যও প্রধানমন্ত্রীর কথা বলছেন তিনি।
এ সময় সৈয়দ আশরাফের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, মহাসচিব আবদুল মতিন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ।