প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেছেন, স্বাধীনতার মাসে লন্ডনে বসে এক গণ্ডমূর্খ আবোলতাবোল বকছে। সে কী বলছে, তা নিজেও জানে না। দেশে এলে তার অপকর্মের বিচার হবে। জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আসাদুজ্জামান খান আরও বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়। তাই ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন নয়।