আমাদের কিছু লোক সরকারের পক্ষে কাজ করছে: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের কিছু লোক সরকারের পক্ষে কাজ করছে। সে কারণে আমরা সংগঠিত হতে পারছি না।’
জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার এক আলোচনা সভায় গয়েশ্বর এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে দক্ষিণখান থানা বিএনপি এ সভার আয়োজন করে।
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের কিছু লোক পদ-পদবির বেলায় লাঠিসোঁটা, এমনকি কোমরে অস্ত্র নিয়ে নামতেও দ্বিধা করেন না। এলাকা থেকে কে নির্বাচন করবে, তাঁকে কেন্দ্র করে দল সংগঠিত হতে পারে না।’ তিনি সবাইকে বিএনপির, খালেদা জিয়ার লোক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎও আছে। এ কারণেই খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের এত ভয়। তারেক রহমানের ওপর আক্রমণ, বিএনপির ওপর এত আক্রমণ।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামসহ দক্ষিণখান থানা বিএনপির নেতারা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন।