প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির আমলে শেরপুরের নালিতাবাড়ীতে কোনো রাস্তার কাজ হয়নি উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘তারা মূলত ক্ষমতায় আসে ভোগ করার জন্য। তাদের মতো টেস্ট রিলিফ আমরা চাইখা খাই না। আমাদের টিআর হলো টেস্ট রিলিফ, টেস্টি রিলিফ নয়। আর কাবিখা খাবিখা নয়। আমরা মানুষের হিসাব পাই পাই করে বুঝিয়ে দিই।’
গতকাল শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আবদুল খালেক নিম্নমাধ্যমিক উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে সৌরবাতি বিতরণকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। টিআর, কাবিখার ৫০ শতাংশ অর্থ দিয়ে উপজেলার ১২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৭৬৬ জন শিক্ষার্থীর হাতে ওই সৌরবাতি তুলে দেওয়া হয়।
এর আগে গতকাল সকালে মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা নকলা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মধ্যে সৌরবাতি বিতরণ করেন।