আমাদের বের হতে হবে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার বিএনপিকে ভয় পায়। তাই সমাবেশ করতে দিচ্ছে না। গতকাল শনিবার রাতে গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা নেতাদের এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘আমাদের বের হতে হবে। আমরা বের হব। আমরা কর্মসূচি করব। ইনশা আল্লাহ জনগণকে আমরা সঙ্গে পাব।’ তিনি বলেন, ‘এই অবৈধ সরকার আমাদের কোনো কর্মসূচি করতে দেয় না। ৭ নভেম্বর আমরা একটা জনসভা করব, তারা করছে, তারা করতে পারে, আমাদের করতে দিতে চায় না। জনগণকে তারা ভয় পায়।’
বিএনপির সমাবেশে ‘পয়সা দিয়ে লোক আনতে হয় না, ওই সব গুন্ডা-পাণ্ডা আনতে হয় না’ মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের সমাবেশে দলের লোকজন আসে, জনগণ আসে। সেই সমাবেশ এত বড় হয়, সেটা দেখে তারা ভয় পায়।’
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।