প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের পটিয়ার সার্কুলার রোড কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
যুবনেতা শহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি অধ্যাপক কানাই দাশ। বিশেষ অতিথি ছিলেন যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি অধ্যাপক নাজিম মুরাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল দে। সম্মেলনের উদ্বোধন শেষে শোভাযাত্রা বের হয়। এটি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে যুবনেতা আমীর হোসেনকে সভাপতি ও সনৎ বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন করা হয়।