আর এ গনির বাসায় গেলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আর এ গনির পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ওই নেতার বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে ধানমন্ডিতে অবস্থিত আর এ গনির বাসায় যান তিনি।

আর এ গনির বাসায় গিয়ে তাঁর সন্তানদের সান্ত্বনা দেন খালেদা জিয়া। এ সময় বিএনপির অন্যান্য নেতারা খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।