আর কত ঘটনার পর 'কুম্ভকর্ণের' ঘুম ভাঙবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, হোসনি দালানে বোমা হামলা ও পুলিশ হত্যার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার কথাই আবার প্রমাণ করল। আর কত ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ‘কুম্ভকর্ণের’ ঘুম ভাঙবে—এটাই দেশবাসীর প্রশ্ন।
বি. চৌধুরী আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বিবৃতিতে বোমা হামলায় শিশু হত্যা ও পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) হত্যাকাণ্ডের নিন্দা জানান।
বি. চৌধুরী বলেন, এসব ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের আরও একটি ব্যর্থতার নজির স্থাপন করল। তিনি বলেন, ‘আমি এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করছি।’