আরও তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে মেয়র পদে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও গতকাল বুধবার শেষ দিনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ওই পাঁচজন হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ, উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফায়েল আহমেদ ইরান, বিএনপির প্রস্তাবিত দলীয় প্রার্থী বর্তমান মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন চৌধুরী ও ছাত্রনেতা ফারুক হোসেন মিয়াজী।