আরও যাঁরা আ.লীগে পদ পেলেন

আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ২১ পদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯ জন সভাপতিমণ্ডলীর মধ্যে নতুন জায়গা পেয়েছেন ছয়জন। তাঁরা হলেন: নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য। যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন পীযূষ ভট্টাচার্য। ১৯৭৩-৭৫ সালে যশোরের মণিরামপুর-কেশবপুর আসনের সাংসদ ছিলেন তিনি।
পুরোনোর মধ্যে রয়েছেন আটজন জন। এঁরা হলেন: সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন, মোশাররফ হোসেন। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য। বাকি তিনটি পদে কাউকে রাখা হয়নি।
সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ পড়েছেন সতীশ চন্দ্র সেন ও নূহ-উল আলম লেনিন।
চারটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের তিনটিতে পুরোনোরাই বহাল আছেন। এঁরা হলেন: মাহবুব উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ফরিদপুর-১ আসনের সাংসদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান। কোষাধ্যক্ষ পদে আগের এইচ এন আশিকুর রহমানই বহাল আছেন।
আজকের সম্মেলন থেকে জানানো হয়েছে, বাকি ৬০ পদ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন।