প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী।
সম্মেলনে ভোটে সভাপতি পদে আলাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক পদে মো. পবারুল ইসলাম নির্বাচিত হন।
জেলা কৃষক লীগ সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি মো. সাইফুল্লাহ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফারুক আলম সরকার, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ্র চন্দ, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার প্রমুখ।
আলোচনা শেষে কাউন্সিলরদের গোপন ভোটে আলাউদ্দিন সভাপতি ও পবারুল সম্পাদক নির্বাচিত হন।