প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী রেজাউল ইসলাম, সামসুল হক, ওহিদুর রহমান, শাকিল আহমেদ, ইলিয়াস তুহীন ও জালাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মালেক, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জহুরুল ইসলাম সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সভাপতি রাহমানিয়া রিজভী ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি