আল্লাহর আরশ কেঁপেছে, নইলে ছেলের মৃত্যু কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘বার্ন ইউনিটের আর্তনাদ আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। নইলে হঠাৎ আপনার ছেলের মৃত্যু হবে কেন? আমাদের মতো মানুষদের এসব কথা বলা উচিত নয়, তার পরও বলতে হলো।’
গতকাল বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনাকে উপলব্ধি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই অবস্থার সৃষ্টি করেছেন।