আশরাফকে সরানোর কারণ স্পষ্ট করা উচিত: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার কারণ সরকারের স্পষ্ট করা উচিত বলে মনে করছে বিএনপি। দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

সৈয়দ আশরাফের অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, এটি শাসকদল ও সরকারের একান্ত অভ্যন্তরীণ বিষয়। এ বিষয় নিয়ে তিনি কিছু বলতে চান না। তবে কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হলো, সরকারের উচিত তা জনগণের কাছে স্পষ্ট করা।
আসাদুজ্জামান বলেন, ব্যক্তিগত ভাবে তিনি মনে করেন, একজন মানুষ যখন বিপদগ্রস্ত হন তখন তাঁর সমালোচনা করা ঠিক নয়।