আশুগঞ্জে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পদবঞ্চিতরা গতকাল সোমবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
কমিটি বাতিলের দাবিতে পক্ষটি আজ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আহ্বান করেছে।
গত রোববার রাতে জেলা বিএনপির সভা থেকে আবু আসিফ আহমেদকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, যাঁদের দিয়ে বর্তমান কমিটি করা হয়েছে, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে তাঁরা ছিলেন সক্রিয়।