আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি স্থগিতের কথা জানানো হয়।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আশুলিয়া থানা ছাত্রলীগের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন–পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত হওয়া এবং গঠনতন্ত্র না মেনে ইউনিয়ন কমিটি ঘোষণা করার অভিযোগ ওঠে। এসব কারণে আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।