আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলাকে ‘জেলা’ করার দাবিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সখীপুর ডাকবাংলোতে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহানের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। ওই সভায় সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদকে আহ্বায়ক করে ১০১ সদস্যের ‘সখীপুর জেলা বাস্তবায়ন আন্দোলন’ কমিটি গঠন করা হয়। কমিটিতে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আজম খানকে উপদেষ্টা করা হয়েছে। সখীপুর জেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক আবু হানিফ আজাদ বলেন, ‘ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর থেকে সখীপুর ৫০ কিলোমিটার দূরে। জেলা হওয়ার মতো অবকাঠামো এখানে রয়েছে। সখীপুরকে জেলা ঘোষণা না করা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ নানা কর্মসূচি চলবেই।’