আহ্বায়ক কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে ফরহাদ হোসেন আক্কাস মৃধাকে আহ্বায়ক এবং মাহবুবুল আলম মামুন, ইউনুছ ফরাজি ও তৌহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যের ওই কমিটি গঠনের কথা জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী গত ২৮ আগস্ট শহরের একটি হোটেলে জেলা বিএনপির সাধারণ সভায় তালতলী উপজেলা কমিটি বাতিল করা হয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা|