আহ্বায়ক কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছালে আহমেদ মিয়াজীকে আহ্বায়ক এবং সঞ্জীত মল্লিক, জামাল হোসেন ও জহিরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন শিকদার ও যুগ্ম আহ্বায়ক বিল্লালুর রশিদ দোলন স্বাক্ষরিত পত্রে জানানো হয়, গত শুক্রবার রাতে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রায় উপস্থিত ছিলেন। দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন শিকদার কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।